ঢাকা | 30 July 2026

হবিগঞ্জে এনসিপি'র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িবহরে নেতাদের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি'র নেতাকর্মীরা। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। হামলা করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। এনসিপি  গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল, আমাদের রাস্তায় রাস্তায় বালুর ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে দমিয়ে রাখতে পারবেন না। বুধবার (২৯ জুলাই) বিকেলে নিরালা মোড় শহীদ মিনারের সামনে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা নাগরিক পার্টির (এনসিপি)'র আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, মাওলানা আনসার আলী প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ