ঢাকা | 27 September 2026

৮০০ শিক্ষার্থীর যুক্তির লড়াই : টাঙ্গাইলে দিনব্যাপী আন্তঃস্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
নাবিল আহমেদ
যুক্তির আলোয় মুক্তবুদ্ধি চর্চা ও আদর্শ সমাজ গঠনের প্রত্যয়ে টাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো 'আন্তঃস্কুল বিতর্ক উৎসব'। শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে 'পুলিশ লাইনস্ আদর্শ বিতর্ক সংঘ'। প্রাথমিক ও মাধ্যমিক-এই দুই
ক্যাটাগরিতে মোট ২৮টি ইভেন্টে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। দিনব্যাপী নানা পর্বে যুক্তি-পাল্টা যুক্তি, তথ্যবহুল বিশ্লেষণ শ্লেষণ ও ও বুদ্ধি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে মেতে ওঠে খুদে তাত্ত্বিকেরা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সুপার মো. রবিউল ইসলাম (পিপিএম)। এ সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি শিক্ষার্থীদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে যুক্তি ও মননশীল চর্চায় যুক্ত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, সিনিয়র শিক্ষক মো. আব্দুল কদ্দুছসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে পুলিশ লাইনস্ আদর্শ বিতর্ক সংঘের কার্যনির্বাহী কমিটির সভাপতি ফাহাদ আহমেদ শাফি বলেন, “গত বছরের ধারাবাহিকতায় এবারও ২৮টি ইভেন্টে দুটি ক্যাটাগরিতে আমরা বিতর্ক উৎসবের আয়োজন করেছি। টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৮০০ শিক্ষার্থী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের প্রাতিষ্ঠানিক ও মেধাভিত্তিক দক্ষতা প্রদর্শন করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, "আমাদের শিক্ষার্থীরা নিজেরাই এত বড় একটি অনুষ্ঠান সফলভাবে গুছিয়ে এনেছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের সঠিক দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় আমরা তাদের এ কাজে উৎসাহ দিয়েছি।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং বিভিন্ন সমসাময?িক বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ ও পর্যালোচনার সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এ বিতর্ক আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও মুক্ত আলোচনা শেষে বিকেলে বিভিন্ন ইভেন্টের সেরা ও বিজয়ী প্রতিযোগীদের হাতে সম্রাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ