ঢাকা | 04 February 2026

ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর  ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ।

শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দিন, অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মহিদুর রহমান সহ অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত ব্যাক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় 'যমুনা হাউস' রানার আপ এবং 'পদ্মা হাউস' চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ