কুরতুবী মাদরাসা টাঙ্গাইল-এ গতকাল শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল শহরের সাবালিয়ায় মাদরাসা ক্যাম্পাসে কুরতুবী আলিম মাদরাসা ও কুরতুবী গার্লস আলিম মাদরাসা আলাদাভাবে এ মেলার আয়োজন করে।
মেলায় তেল ও কয়লা ব্যতীত বিদ্যুৎ উৎপাদন, স্যাটেলাইটের মডেল, দুর্ঘটনা নিরাপত্তা প্রকল্প, হোম লেজার সিকিউরিটি সিস্টেম, স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় বাতি জ¦ালানো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মডার্ন সিটি, ডিজিটাল ডাস্টবিন, পরিত্যাক্ত তেল থেকে বায়োডিজেল উৎপাদনসহ নানা আবিস্কার উপস্থাপন করা হয়।
মেলার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতিসহ আগত অন্য অতিথিবৃন্দ, কুরতুবী মাদরাসার সব শাখা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নববিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের আবিস্কৃত প্রজেক্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন ।
কুরতুবী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ এডভোকেট খান মোহাম্মদ খালেদ। সভাপতিত্ব করেন কুরতুবী মাদরাসার পরিচালক আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইলের সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার নুরুল আলম, দেলদুয়ারের আলালপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলিল, সরকারী সৈয়দ মহব্বত আলী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জাহীদ, টাঙ্গাইল সরকারী মহিলা কলেজের প্রভাষক আল আমিন চৌধুরী, সরকারি জিবিজি কলেজের প্রভাষক মো. সাইফুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন কুরতুবী আলিম মাদরাসার অধ্যক্ষ ও মাদরাসার পরিচালক মো. রেজাউল করিম। মেলায় আলোচনা সভা পরিচালনা করেন কুরতুবী মাদরাসার আলিম শাখার বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুল হক।
মেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারী সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজের প্রভাষক ড. আব্দুল জলিল, সখিপুর আবাসিক মহিলা কলেজের প্রভাষক মোঃ উজ্জ্বল মিয়া, বল্লা করোনেশন কলেজ প্রভাষক হোসেন তারেক।
মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুরতুবী গার্লস আলিম মাদরাসার দাখিল শাখার প্রধান শিক্ষক হাফেজ তারিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মাহমুদা খান আনিকা, কুরতুবী মাদরাসার প্রি-ক্যাডেট শাখার বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, হিফজ বিভাগী প্রধান হাফেজ মো. ইমাম উদ্দিনসহ কুরতুবী মাদরাসার অন্যান্য শাখার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
মেলায় কুরতুবী আলিম মাদরাসায় ১১ টি স্টল ও কুরতুবী গার্লস আলিম মাদরাসায় ১০ টি স্টলে আবিস্কারগুলো উপস্থাপন করা হয়।