ঢাকা | 27 October 2026

মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে শাইলবাইদ বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন গত ১৭তারিখে গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। নব  নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ ও  উপস্থিত অতিথিবৃন্দ।

 শাইলবাইদ বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম রতন হায়দার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. তসলিম উদ্দিন, উপদেষ্টা আব্দুল মোতালেব,উপদেষ্টা  মো. রমজান আলী, উপদেষ্টা বশির উদ্দিন, উপদেষ্টা নুরুল ইসলাম এবং উপদেষ্টা মো. জয়নাল সরদার।

 শাইলবাইদ বণিক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন  সভাপতি পদে রুবেল মিয়া, সহ-সভাপতি পদে মো. আসম আলী এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম।

নবনির্বাচিত অন্যান্য পদধারীরা হলে সহ-সম্পাদক: মো. নাছির উদ্দিন ও মো. আনিসুর রহমান (উভয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)সাংগঠনিক সম্পাদক: মো. নাজমুল হোসেন কোষাধ্যক্ষ: মো. সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক: মোহাম্মদ মনিরুল ইসলাম প্রচার সম্পাদক: মোহাম্মদ টুলু মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক: মো. ছাবেদ আলী ক্রীড়া সম্পাদক: মো. ইমরান কার্যনির্বাহী সদস্য: মো. খোকা মিয়া, মো. মোক্তার হোসেন ও মো. হাবেজ আলী।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, পারস্পরিক সহযোগিতা এবং সুশৃঙ্খল পরিচালনার মাধ্যমে শাইলবাইদ বণিক সমিতিকে ব্যবসায়ীদের কল্যাণে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। সংগঠনের প্রতিটি সদস্যের অধিকার রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়নই তাদের মূল লক্ষ্য বলে জানান তারা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ