ঢাকা | 17 March 2026

ইয়াহামা রাইডার্স ক্লাব ধনবাড়ীর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবার ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব ধনবাড়ী (ওয়াই.আর.সি)। 

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার দিনমজুর এবং অসহায় মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে সন্ধ্যায় উপজেলার ৩ নং পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল তাহফিজুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা সকল এতিমদের নিয়ে তার ইফতার করেন।

এ সময় উপস্থিত ছিলেন (ওয়াই.আর.সি) ধনবাড়ীর (এস.আর) মটরস এর স্বত্বাধিকারী সেলিম রানা, টেরিটরি অফিসার রুহুল আমিন, এডমিন রাহাত খন্দকার সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।ক্লাবের সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও আমরা পবিত্র মাহে রমজানের উপলক্ষে অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, রমজানের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে  জানান সংগঠনটির সদস্যরা। 

ক্লাবের এডমিন রাহাত খন্দকার বলেন, “আমরা বিভিন্ন সময় সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদকে সামনে রেখে এবারও সামর্থ্য অনুযায়ী তাদের মাঝে উপহার বিতরণ করা হবে, যাতে তারাও ঈদের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারেন।”




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ