ঢাকা | 05 April 2026

ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, নিরাপত্তাহীন ও অবহেলাজনিত ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি রাখা এবং সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। 

এসময় মেসার্স তাহের এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা, মাসুদ এন্টারপ্রাইজকে ৭৫ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং গোবিন্দাসী হাটের জায়গা দখল করে দোকান নির্মাণ করায় দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জ্বালানি তেলের অতিরিক্ত দাম রাখার অভিযোগে গোবিন্দাসী এলাকায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। এসময় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, নিরাপত্তাহীন ও অবহেলাজনিত ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি রাখা এবং সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অভিযানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ