ঢাকা | 21 April 2026

ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাসের সুপারভাইজার ও হেলপার।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলাকালে স্থানীয় এক যুবক বিদ্যুৎ মাথায় আঘাত পেয়ে আহত হন। এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তা স্বাভাবিক করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ