ঢাকা | 05 May 2026

মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে উপজেলার  অসহায় ও  হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সোমবার (০৪ মে) মধুপুর  পল্লী মঙ্গল কর্মসূচির কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় চারশতাধিক নারী-পুরুষ ও শিশুদের এই সেবা প্রদান করা হয়।


সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও চক্ষু রোগের চিকিৎসকরা চিকিৎসার  জন্য আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে চক্ষু রোগীদের জন্য চশমা এবং চিকিৎসার জন্য আসা  সকল রোগীদের মাঝে বিনামূল্যে  ওষধ   প্রদান করা হয়।

 

পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার মো. আনিছুর রহমান, সহকারি প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান হাবিব, শাখা ব্যবস্থাপক মো. রাসেল সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন। 

হাবিবুর রহমান জানান, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পৌছে দেওয়াই পল্লী মঙ্গল কর্মসূচীর মূল লক্ষ্য। এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন চারজন মেডিক্যাল অফিসার, ৩জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তিনি জানান, চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই নিয়মিত এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

স্থানীয়দের মাঝে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলছে। চিকিৎসা সেবা নিতে আসা মুন্নি আক্তার জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়ায় সহজে ডাক্তার দেখাতে পেরেছি। যা আমাদের মত মানুষের জন্য বড় সহায়তা। অপর রোগী আকলিমা জানান, দীর্ঘদিনের নাকের পলিপাস সমস্যায়  ভুগছি। এখানে এসে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে তিনি  উপকৃত হয়েছেন। 


দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, আগত রোগীদের  মধ্যে সর্দি, কাশি, জ্বর ,গ্যাস্ট্রিক রোগী  বেশি দেখা গেছে। সকলকেই প্রয়োজনীয় চিকিৎসা  ও পরামর্শ দেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় ব্যাপক ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ