ঢাকা | 07 May 2026

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কালিহাতীতে কৃষক সমাবেশ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে) সকাল ১১ টায় কালিহাতী উপজেলার এলেঙ্গার মহেলা গ্রামে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দুই শতাধিক উৎসুক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে দূরশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সুবিধা ব্যবহার করে সংযুক্ত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিল। তিনি বলেন, "বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। নির্বাচনী ইশতেহারে কৃষকদের উন্নয়ন ও কৃষি খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ইশতেহারের সফল বাস্তবায়ন তখনই সম্ভব, যখন মাঠপর্যায়ের প্রান্তিক কৃষকেরা তাঁদের অধিকার ও সরকারের সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন হবেন এবং এতে নিজেদের সম্পৃক্ত করবেন।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা কৃষি অফিসার জনাব ফারহানা মামুন। তিনি সরকারের বিভিন্ন কৃষি প্রণোদনা, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষকদের কল্যাণে নেওয়া নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। কৃষকদের যেকোনো সমস্যায় উপজেলা কৃষি অফিস সব সময় পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জনাব তাহলিমা জান্নাত। তিনি তার বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারের উন্নয়নমূলক বার্তা ও গৃহীত কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। এরপর সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে তিনি সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাবাসসুম সুলতানা, কালিহাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও ফিল্ড অফিসারগণ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন এনজিও কর্মী এবং জেলা তথ্য অফিসের কর্মচারীবৃন্দ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ