ঢাকা | 12 July 2026

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রদলের সহ-সভাপতির বাড়িতে দুর্বৃত্তদের গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভুক্তভোগীর বাড়ির জানালা ভাংচুর করা হয়৷

শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বেলটিয়া গ্রামে গুলি করার ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর দুপুরে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ 

স্থানীয় ও পরিবারের সদস্যরা বলেন, সোলাইমান আকন্দ ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। ভুক্তভোগী ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান বলেন, রাজনীতি ও বালু মহল ব্যবসা দখল নেওয়ার জন্য দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসে গুলি চালান ও বাড়ির জানালা ভাংচুর করেছে। 

পরিবারের সদস্যরা জানান, ভোর ৫ টার দিকে হঠাৎ করে ১০-১২ দলের একদল দুর্বৃত্তরা সোলাইমানকে হত্যার উদ্দেশ্যে পরপর ৪ রাউন্ড গুলি করে। এসময় ঘরের জানালা ভাংচুর করে।  মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও গুলির খোসা উদ্ধার করে। 

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ