ঢাকা | 16 March 2026

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল জেলায় আগমন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সম্ভাব্য আগমন ও কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফর সফল করতে বিভিন্ন দফতরের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক শরীফা হক প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার সভায় জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে টাঙ্গাইল জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম (টাঙ্গাইল স্টেডিয়াম) মাঠপর্যায়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ