ঢাকা | 22 July 2026

বাসাইলে ৩৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল ও নুন্দা বিলে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযানে প্রায় ১৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৩৬০ মিটার এবং এগুলোর আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা। পরবর্তীতে উপস্থিত সকলের সামনে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাসাইল থানা পুলিশের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং মৎস্য দপ্তরের কর্মচারীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ