আজ ৭ই নভেম্বর শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গোপালপুর - ভুয়াপুর-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল ৭ নভেম্বর। আর এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাতীয়তাবাদের আদর্শে তিনি বাংলাদেশ কে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলন।
তিনি বলেন, বাংলাদেশের একমাত্র আধুনিক উদার ও গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন। দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, আলী ইমাম তপন,