ঢাকা | 08 November 2026

ঘাটাইলে লোকালয়ে জোড়া মেছোবাঘ আতন্কে শতাধিক পরিবার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে দুটি মেছোবাঘ দেখা যাওয়ায় শতাধিক পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রামে একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে মেছোবাঘ দুটি দেখা যায়।

পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হলে প্রাণী দুটি পালিয়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান, কিছু দিন ধরে লক্ষীন্দর ইউনিয়নের তালতলা এলাকায় দুটি মেছোবাঘ ঘোরাফেরা করছিল। শুক্রবার সকালে অনিকনগর পার্কের পশ্চিম পাশে বারেক মিয়ার বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটিকে দেখা যায়। এ সময় হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক মানুষ ওই এলাকার জঙ্গলের পাশে ভিড় করে।স্থানীয় বাসিন্দা বারেক মিয়া জানান, সকাল ১০টার দিকে বাড়ির পশ্চিম পাশের ঘন জঙ্গল থেকে বের হয়ে মেছোবাঘ দুটিকে শুয়ে থাকতে দেখেন তিনি। পরে প্রাণী দুটি উচ্চৈঃস্বরে ডাকতে থাকে।

এতে ভয়ে কেউ তাদের কাছে যাওয়ার সাহস পাননি।স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ বলেন, মেছোবাঘের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

উপজেলা বন কর্মকর্তা মো. এমরান আলী বলেন, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। স্থানীয়রা প্রাণী দুটিকে ভুল করে চিতাবাঘ মনে করলেও এগুলো মূলত মেছোবাঘ বা মেছো বিড়াল।

তিনি বলেন, নামের সঙ্গে ‘বাঘ’ শব্দটি থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রাণী দুটিকে না মারতে এবং আতঙ্কিত না হতে স্থানীয়দের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ