টাঙ্গাইলে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এমপি সুলতান সালাউদ্দিন টুকু।
২৪ জুলাই(শুক্রবার) সন্ধ্যায় ভিক্টোরিয়া রোডের ঐতিহ্যবাহী টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবে পক্ষকাল ব্যাপী অমর কথা শিল্পী হুমায়ুন আহমেদের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সিনেকমপ্লেক্স দ্যা নিউ রওশন টকিজ সিনেমা হলের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন. জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
করোনেশন ড্রামাট্রিক ক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান।
অনুষ্ঠানের সঞ্চালনায় এবং সার্বিক দায়িত্ব পালন করেন দ্যা নিউ রওশন টকিজ সিনেমা প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন প্রবাল।
শহরের বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ উপস্থিতিতে উদ্বোধনী দিনে‘ নয় নম্বরবিপদ সংকেত’সিনেমাটি প্রদর্শন করা হয়। এছাড়া শ্রাবন মেঘের দিন, দারুচিনি স্বীপ, ঘেটুপুত্রকমলা, শ্যামল ছায়াসহ ১৫টি সিনেমাপ্রদর্শন করা হবে।