ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া গুলেনূর দাখিল মাদ্রাসার ৩৯ জন শিক্ষার্থীর মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
ইঞ্জিনিয়ার শেখ নজরুল ইসলাম ও ডা. মজিবুর রহমান খানের পরিবারের অর্থায়নে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ইউনিফর্ম তুলে দেওয়া হয়।
ধলিয়া গুলেনূর মাদ্রাসার সভাপতি নোভা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই। তিনি শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা কৃষকদলের সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, মাদ্রাসার সাবেক সুপার মো. আতাহার আলী, সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস. এম. রফিকুজ্জামান, ২৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ সুলতানা, ধলিয়া গুলেনূর দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান, সাংস্কৃতিক আসরের প্রিন্সিপাল বিলকিস সুলতানা মিনা, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শেখ আব্দুল মালেক ও শেখ কামরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।