ঢাকা | 03 October 2026

টাঙ্গাইলে ”জাতীয় উৎপাদনশীলতা দিবস” উদযাপিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), টাঙ্গাইলের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু। এ সময় বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মেরাজ উদ্দিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং শিল্প ও অর্থনৈতিক অগ্রগতিতে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পের বিকাশ ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ