ঢাকা | 13 August 2026

টাঙ্গাইলে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে বিশেষ নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১২টায় টাঙ্গাইল জাতীয় মহিলা সংস্থা প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি ও পরিকল্পনাগুলো প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে জেলা তথ্য অফিসকে কার্যকর ভূমিকা পালন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জনাব তাহলিমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসের সহকারী পরিচালক তাবাসসুম সুলতানা।আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী, স্থানীয় এনজিও কর্মী এবং জেলা তথ্য অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের উন্নয়ন দর্শনে সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ