ঢাকা | 15 August 2026

টাঙ্গাইল পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টের অভিযান, দুই দালাল'কে এক মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
জনগণের সেবা নিশ্চিত ও সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে প্রত্যেকের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 

এসময় ​ টাঙ্গাইল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ'র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সহযোগিতা করেন। ​অভিযান চলাকালে পাসপোর্ট প্রত্যাশীদের হয়রানি ও অবৈধ লেনদেনের অভিযোগে দুই দালালকে গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​দণ্ডাদেশের পর টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের দায়িত্বরত উপপরিচালক এবং মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের সচেতন করেন। যেন তাঁরা পাসপোর্ট প্রত্যাশীদের দালালদের খপ্পরে না পড়ে এবং কোনো দালাল বা হয়রানির শিকার হলে সরাসরি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে আহ্বান করা হয়। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ