ঢাকা | 24 August 2026

পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৩) টানা ধর্ষণে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে মাসুদ আলী (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় রোববার (২৩ আগষ্ট) ওই নারীর মা মির্জাপুর থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মাসুদ আলী উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আনাইতারা ইউনিয়নের একটি গ্রামের ওই গৃহবধূর ৫ বছর পূর্বে মানিকগঞ্জ সদর উপজেলায় পারিবারিকভাবে বিয়ে হয়। তার স্বামী গোড়াই শিল্পকারখানায় চাকরি করেন। সেই সুবাধে ওই গৃহবধূ বাবার বাড়িতে থাকেন। বখাটে মাসুদ বিভিন্ন সময় ওই গৃহবধূকে প্রেমের কুপ্রস্তাব দিত। এরপর তাদের দুজনের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গভীর রাতে ওই গৃহবধূকে টানা ৬ মাস ধরে ধর্ষণ করে। এর ফলে গৃহবধূ ৫ মাসের আন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাসুদ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ওই গৃহবধূ বিষয়টি মাসুদের পরিবারকে জানালে তার সন্তান নষ্ট করার পাঁয়তারা চালায়।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, টানা ৬ মাস ধরে গভীর রাতে মাসুদ এসে মুখ-হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। আমি ৫ মাসের অন্তঃসত্ত্বা। সে আমাকে বিয়ে না করলে মরা ছাড়া উপায় নেই। তাদের বাড়িতে গিয়েছিলাম তার মা মারতে এসেছিলো। আমি এর উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত মাসুদের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ