ঢাকা | 27 August 2026

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিন।  

সভাপতি- সাধারণ সম্পাদকসহ ৯টি পদের বিপরীতে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন দুটি প্যানেল মোট ১৩টি পদের ফর্ম বিক্রি হয়েছে। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র বিক্রি। আগামী ২৯ ও ৩০ আগস্ট মনোনয়নপত্র গ্রহন। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। মনোনয়নপত্র বাতিলের প্রেক্ষিতে আবেদন ও শুনানীর আপিল ২ ও ৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ সেপ্টেম্বর। প্রতিক বরাদ্দ ৬ সেপ্টেম্বর। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ কে এম মনিরুল হক। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- এডভোকেট সৈয়দ সাইফুল আলম টিটু এবং আলাউদ্দিন লিটু।  



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ