ঢাকা | 15 July 2026

মধুপুরে মালিক-শ্রমিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা, সিএনজি, অটোট্যাম্পো, মিশুক, ব্যাটারি চালিত ভ্যান-রিক্সার মালিক শ্রমিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ট্রাক মালিক সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় মধুপুরে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন মধুপুর মালিক-শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি ও মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। সভায় উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্সসহ বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সিদ্বান্ত মোতাবেক বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত রেজিষ্ট্রেশনের নীতিমালা ব্যতিত ও সরকারী আদেশ অমান্য করে শ্রমিকের স্বার্থ পরিপন্থী কোন কাজ করা যাবে না। কেউ অনৈতিক ভাবে শ্রমিকের স্বার্থ ক্ষুন্ন বা যাতায়াতের ব্যাঘাত সৃষ্টি বা সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট সুপারিশ করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ