ঢাকা | 18 October 2026

সিঁড়ি বাইতে পারেননি ৮০ বছরের বৃদ্ধা মা, চেয়ার ছেড়ে নিচে নেমে এলেন ইউএনও

কামাল হোসেন, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 18, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সরকারি সেবা প্রান্তিক অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান। বয়োবৃদ্ধ এক অসহায় মায়ের কষ্টের কথা শুনে নিজের দপ্তরের চেয়ার ছেড়ে নিচে নেমে এসে বাড়িয়ে দিলেন সহায়তার হাত। তার এই মানবিকতায় মুগ্ধ বয়োবৃদ্ধ ওই নারী।

জানা যায়, রবিবার (১৮ অক্টোবর) দুপুরে মানবিক সহায়তার জন্য এক বয়োবৃদ্ধ মা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিচে অপেক্ষা করছিলেন। বয়সের ভারে ন্যুব্জ ওই মায়ের পক্ষে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে ওঠা সম্ভব ছিল না। অসহায় অবস্থায় তিনি নিচেই দাঁড়িয়ে ছিলেন।

এর পর ঠিক সেই মুহূর্তে বিষয়টি ইউএনওর নজরে আসে। খবর পেয়েই তিনি কোনো দ্বিধা না করে নিজ কার্যালয়ের চেয়ার ছেড়ে দ্রুত নিচে নেমে আসেন। তিনি ওই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়ে পরম মমতায় তার সমস্যার কথা শোনেন। কী কারণে তিনি এসেছেন, কী সহায়তা প্রয়োজন- সবকিছু আন্তরিকতার সঙ্গে জানতে চান এবং তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেন।

বৃদ্ধা নারী বলেন, বাবা, আমি বুড়া মানুষ, বয়স হইছে, হাঁটতে পারি না, সিঁড়ি বাইতে পারি না। অনেক কষ্ট কইরা আইছি একটু সাহায্যের লাইগা।

ভাবছিলাম উপরে যাইতে পারমু না, ফিরা যাইতে হইব। কিন্তু বড় স্যার নিজেই নিচে নাইমা আমার কথা শুনছেন। এর চেয়ে বড় পাওয়া আর কী আছে। এমন ভালা মানুষ আছে বইলাই দুনিয়া টিকে আছে। আল্লাহ তার ভালো করুক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি দপ্তরে সেবা নিতে এসে সাধারণত মানুষকে নানা হয়রানি ও ভোগান্তি পোহাতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় দেখা মেলে না কর্মকর্তার। সেখানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা তার দপ্তর থেকে নিজে নিচে নেমে এসে একজন বৃদ্ধার কথা শুনবেন- এমন দৃশ্য সত্যিই বিরল। উপস্থিত অনেকেই এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মাহবুব হাসান বলেন, সরকারি সেবা প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল দায়িত্ব ও কর্তব্য। ওই বৃদ্ধা মা শারীরিকভাবে অসুস্থ, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারছিলেন না শুনে আমি নিজেই নিচে নেমে গেছি। একজন নাগরিক হিসেবে তার সেবা পাওয়া অধিকার এবং তাকে কিছু সহায়তা প্রদান কনা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ