ঢাকা | 08 September 2026

ঘাটাইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে টাঙ্গাইল  জেলা ইউনিটের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের সভাপতিত্বে ও জেলা ইউনিটের অর্থ-বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। 

বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল হামিদ,সহকারী কমান্ডার সাংগঠনিক বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এন.এম.এন. শাহনেওয়াজ, জেলা ইউনিটের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল হকসহ উপজেলা ইউনিট,ইউনিয়ন ইউনিট,পৌর ইউনিটের নেতৃবন্দ ও সাধারণ বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।  



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ