ঢাকা | 16 September 2026

সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম (৪০), হাতেয়া রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নিয়ামুল হক (৪৭), যুবলীগ নেতা সোহেল (২৪) ও আওয়ামী লীগের সমর্থক সোহাগ সিকদার (২৩)। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মামলার বিবরণ ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩ আগস্ট সখীপুর তালতলা চত্বর ও উপজেলা পরিষদ ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল হক অন্তর বাদী হয়ে ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন। 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামি হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ