ঢাকা | 20 September 2026

সলিমাবাদে ইউপি চেয়ারম্যান মনির হোসেনের মতবিনিময় ও এমপি লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন ভূইয়ার মতবিনিময় সভা ও রবিউল আওয়াল লাভলু এমপি মহোদয়ের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে সলিমাবাদ ইউনিয়নে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার নির্বাচন ও ভোট শুরু ১২ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন মো. মনির হোসেন ভূইয়া।

বিএনপি নেতা মো. সারোয়ার ভূইয়ার সভাপতিত্বে ও সলিমাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. ফরিদ হোসেন ভূঁইয়া, সদস্য ফনির হোসেন ভূঁইয়া, সলিমাবাদ ইউপি সদস্য স্বপন দেওয়ান, ইউপি সদস্য আখিরুল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ইশরাত জাহানসহ উপজেলা ও সলিমাবাদ ইউনিয়নের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ