ঢাকা | 29 September 2026

ঐতিহাসিক হেমনগর জমিদারবাড়িতে সম্পন্ন হলো 'সভ্যতা ফ্যাশন হাউজ'

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। দেশের অন্যতম পরিচিত সাংস্কৃতিক সংগঠন ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’র সদস্যরা এবার যুক্ত হলেন একটি বড়মাপের কর্পোরেট ও ফ্যাশন কাজের সঙ্গে। সম্প্রতি বিখ্যাত পোশাক ব্র্যান্ড ‘সভ্যতা ফ্যাশন হাউজ’-এর নতুন কালেকশনের প্রমোশনাল ফটোশুটে মূল মডেলদের সঙ্গে কো-আর্টিস্ট হিসেবে অংশ নিয়েছে এই সংগঠনের মোট ৬৫ জন শিল্পী।

ঐতিহ্য আর আধুনিক ফ্যাশনের চমৎকার এক মেলবন্ধনে ২৫ ও২৬ সেপ্টেম্বর  দুই দিনব্যাপী এই বর্ণিল ও আনন্দঘন শুটিং অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের ঐতিহাসিক গোপালপুর হেমনগর জমিদারবাড়িতে।

সংস্থার পরিচালক সাইফুল ইসলাম  সূত্রে জানান , ফটোশুটে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার সিনিয়র ও জুনিয়র শিল্পীদের পাশাপাশি অংশ নেয় একঝাঁক কনিষ্ঠ শিশু আর্টিস্ট। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো শুটিংয়ের পরিবেশকে করে তোলে আরও আকর্ষণীয়। ঐতিহাসিক এই লোকেশনে ঐতিহ্যবাহী ও আধুনিক পোশাকের প্রদর্শনীতে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন শিল্পীরা।

নতুন এই অর্জন ও অভিজ্ঞতা প্রসঙ্গে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার পরিচালক সাইফুল ইসলাম বলেন, "প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতায় নিজেদের সমৃদ্ধ করার এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে।" একই সঙ্গে তিনি এই সফল আয়োজনের সাথে জড়িত সংস্থার সকল আর্টিস্ট, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নৃত্যের পাশাপাশি এ ধরনের নান্দনিক ও পেশাদার ফ্যাশন প্রমোশনে যুক্ত হয়ে নিজেদের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রাখায় মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার শিল্পীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্টজনেরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ