ঢাকা | 10 October 2026

ধনবাড়ীতে কৃষকের কলার কাঁদি কাটলো দুর্বৃত্তরা,ক্ষয়ক্ষতি দুই লক্ষাধিক টাকা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় রাতের আঁধারে এক কৃষকের ১ বিঘা জমির কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতি হয়েছে দুই লক্ষাধিক বলে দাবী কলা চাষীর। ঘটনাটি ঘটেছ বৃহস্পতিবার(৮ অক্টোবর)রাতে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা বাগানে।

সরেজমিনে, বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা বাগানের কলার কাঁদি কেটে ফেলে রেখেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের লোকজন পরিদর্শন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকের কলা বাগান ।

কৃষক বিপ্লব জানান, অনেক টাকা খরচ করে এক বিঘা জমিতে অনেক স্বপ্ন নিয়ে কলা বাগান করেছিলাম। কলার ভালো ফলনও হয়েছে হঠাৎ করেই গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাগানের প্রায় ২ শতাধিক কলার কাদি কেটে ফেলে দিয়েছে। আমি একেবারে পথে বসে গেছি। কলা গুলো প্রায়ই বাজার জাতের উপযোগী হয়েছিলো। এর মধ্যেই শত্রæুতা বশত কে বা কাহারা রাতের অন্ধকারে এমন কান্ড ঘটিয়েছে। আমি এই ঘটনায় অপরাধীকে দ্রæত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। সেই সাথে আমি কৃষি অফিস ও সরকারের কাছে সহযোগীতা কামনা করছি যাতে পরবর্তীতে আবারো কলা চাষ করতে পারি ও পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পরি। তা না হলে কোন উপায় থাকবে না। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় আবুল কালাম, হাবেল উদ্দিন, নাহিদ আলম শামীম, আলমগীর হোসেন সহ এলাকাবাসীর দ্রæত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির কামনা করে ক্ষতিগ্রস্ত কৃষক কে সরকারী সহায়তা দেওয়ার  দাবী করেন।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, ঘটনাটি জানার সাথে সাথেই পরিদর্শনের জন্য বীরতারা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম কে পাঠানো হয়েছিলো।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ