ঢাকা | 16 November 2026

জুমার নামাজ আদায় করতে গিয়ে চুরি হওয়া মোটরসাইকেল জিপিএস ট্র্যাকিংয়ে উদ্বার।।আটক ২

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের দেলদুয়ারে জুমার নামাজ আদায় করতে গিয়ে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। পরে চুরি হওয়া মোটরসাইকেলের জিপিএস লোকেশন শনাক্ত করে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতার মারধরে আটক দুজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে দেলদুয়ার থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন দেলদুয়ার উপজেলার এলাসিন সানবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে আলম (৪০) এবং ঢাকার ধামরাই উপজেলার চৌহাট পশ্চিমপাড়া এলাকার মো. রজ্জব আলীর ছেলে মো. জাহিদ হোসেন (৩১)।

জানা যায়, উপজেলার ডুবাইল ইউনিয়নের সুবর্ণতলী জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান জোবায়ের মিয়া। এ সময় তিনি তাঁর ইয়ামাহা কোম্পানির ১৫০ সিসির মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে নামাজে অংশ নেন। নামাজ শেষে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মসজিদের বাইরে এসে মোটরসাইকেলটি আর দেখতে পাননি।

পরে মোবাইল ফোনের মাধ্যমে জিপিএস ট্র্যাকিং করে মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করেন তিনি। এরপর দেলদুয়ার থানার লাউহাটি ইউনিয়নের হেরেন্ডপাড়া এলাকায় স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করলে দুজন আহত হন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আটক দুজন মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি এবং জাহিদের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ