ঢাকা | 24 November 2026

ঘাটাইলে ঝিনাই নদীতে বাংলা ড্রেজার জব্দ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ঘাটাইলে গভীর রাতে  ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাংলা ড্রেজার জব্দ করেছে ।উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপগুলোও ভেঙে ফেলা হয়। রবিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নূরী তাসমিন উর্মী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নূরী তাসমিন উর্মী জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর পরিবেশ ও আশপাশের এলাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা ড্রেজারটি জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ