ঢাকা | 26 November 2026

টাঙ্গাইলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 খেলাধূলা কেবল বিনোদন নয়, বরং বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিশুদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ন মাধ্যম। সেই চাহিদা পূরনে  টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অটিস্টিক ও অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্থাপনায় ২০২৬-২৭ অর্থ বছরে টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুল, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এবং ঘাটাইলের প্রয়াস এরিয়ার অটিস্টক ও বুদ্ধি প্রতিবন্ধী ৭৫জন ছাত্রছাত্রী এ ক্রীড়া আনন্দ উৎসবে অংশগ্রহন করে।

তাদের মধ্যে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় তারা অংশগ্রহন করে। যার মধ্যে দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ভারসাম্য দৌড় ও আলু কুড়ানি।

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়  ক্রীড়া আনন্দ উৎসব। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার বিপ্লব সরকার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন।  এ সময় জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল ইসলামসহ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অটিস্টিক ও অটিজম ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব ও দিকনিদের্শনা দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ