ঢাকা | 22 July 2026

সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 22, 2026 ইং
ছবির ক্যাপশন: সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন। ছবিটি উপজেলার পিংনা ইউনিয়নের তারাকান্দি-ভুয়াপুর মহাসড়ক থেকে তোলা। ছবির ক্যাপশন: সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন। ছবিটি উপজেলার পিংনা ইউনিয়নের তারাকান্দি-ভুয়াপুর মহাসড়ক থেকে তোলা।
ad728
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করা ও দোষীদের গ্রেপ্তারের  দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটখোলা এলাকার তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে ৩ মৌজার জমি মালিকদের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৪০ বছর পূর্বে যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে শত শত একর জমি বিলীন হয়ে যায়। বর্তমানে বিলিন হওয়া জমি গুলোতে চর জাগলে একটি বালু খেকো চক্র দীর্ঘদিন ধরে রাতের আধারে ও দিনের বেলায় নদী হতে অপরিকল্পিত ও অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে আবারো ইউনিয়নের রসপাল গোপালগঞ্জ, কাওয়ামারা, পিংনা, নলসন্ধা, উল্লাসহ বিভিন্ন এলাকার জমি ভাঙনের কবলে পড়ছে। তাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে জমির মালিকদের ভূমিহীন করার হাত থেকে রক্ষা করতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামিম এমপি ও উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তারা। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পিংনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়নাল, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, পিংনা রসপাল জামে মসজিদের সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুকুল, পিংনা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সবুরসহ স্থানীয়রা। 



 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ