ঢাকা | 27 November 2026

কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক : পরিবেশের শুভাবর্ধন, সবুজায়ন ও শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় প্রবেশ পথে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শ্রেণিপাঠের মানোন্নয়ন ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ড্যাবের নেতা ডা. শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ড্যাবের নেতা ডা. শাহ আলম তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নস্থানে বৃক্ষরোপন চলছে। তারই ধারাবাহিকতায় এই বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো প্রসংনীয়। বৃক্ষরোপন অভিযান আমাদের সফল করুক। বর্তমান সময়ে প্রতিটি বিদ্যালয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার মান উন্নয়ন। এ জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদান এবং শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ