ঢাকা | 01 August 2026

আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের মধুপুরে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ জুলাই)  বিকেলে অত্রবিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী  আনোয়ার হোসেনের সভাপতিত্বে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। এসময উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় মধুপুর উপজেলা শাখার  সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তারুজ্জামান মধু, বিদ্যালয়ের নবগঠিত সভাপতি মিনহাজ উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং পরিচালনা কমিটির সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


পরিচিতি সভা শেষে উপস্থিত অতিথিরা নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে সকলের সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠান শেষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন শিক্ষার্থীদের মাঝে একটি বল উপহার দেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ