ঢাকা | 15 July 2026

আত্মবিনাসী স্বাধীনতাকে আমরা এক্সপ্টে করতে পারিনা ... নবযোগদানকৃত ইউএনও মো: সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 15, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সদ্যযোগদানকৃত মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেছেন, মধুপুরে মাদকের ভয়াবহতা উদ্বোগজনক হয়ে উঠেছে। আমি জানতে পেরেছি মাদক নিয়ে মধুপুরবাসী উদ্বিগ্ন। মধুপুরের অনেক অভিভাবক তার সন্তানদেরকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন মাদকাসক্তি থেকে মুক্ত করতে না পেরে। দেশের কিছু তরুণ যুবক আছে যারা বলে থাকে আমার জীবন আমার স্বাধীনতা। এটা গ্রহণযোগ্য হতে পারেনা। আমরা আত্মবিনাসী সিদ্ধান্তকে এক্সসেপ্ট করতে পারিনা। প্রতিটি তরুণ যুবক বা ব্যক্তির সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। পরিবারের-রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে মন্দ থেকে দূরে এসে কল্যাণকর কাজে যুক্ত হতে হবে। প্রত্যেকের নিজের প্রতি কমিটমেন্ট থাকতে হবে।

তিনি মঙ্গলবার দুপুরে নবযোগদানকৃত মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভায় একথাগুলো বলেন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের কনফারন্স রুমে অনুষ্ঠিত সভায় মধুপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ অংশ নেন।

ইউএনও আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা হলো সবার আগে বাংলাদেশ। আমাদেরকে বলতে হবে সবার আগে মানসিকতা। কল্যাণকর যত কাজ আছে তাতে আমাদের যুক্ত হতে হবে। শিক্ষিত আলোকিত মানুষ গড়তে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজসেবা, জনসেবা ও মধুপুরের কল্যাণ নিশ্চিত করতে হবে। তবেই সমৃদ্ধ সুন্দর মধুপুর সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। 

ইউএনও সাইফুল ইসলাম বলেন, আমরা সম্মিলিতভাবে মাদক নিয়ে কাজ করবো। ২৪ঘন্টা মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তবে আইন দিয়েই সকল অপরাধ কমিয়ে আনা সম্ভব হবেনা। সামাজিক,পারিবারিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমেই এগুলো কমিয়ে আনতে হবে। সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি গত ১১ জুলাই মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এর আগে পটুয়াখালী জেলার দশমনীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

মতবিনিময় সভা পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. নঈম উদ্দিন। সভায় বক্তব্য দেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াত ইসলামীর টাঙ্গাইল জেলা সুরা সদস্য অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, রাণীভবানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, স্কাউটের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সাংবাদিক হাবিবুর রহমান প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহসভাপতি লিলি সরকার, মধুপুর আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর সরকারি কলেজের শিক্ষক হুমায়ুন কবীর, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, যুগান্তর প্রতিনিধি এসএম শহীদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 








কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ