ঢাকা | 11 November 2026

ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে বাসাইলে বিএনপির বিক্ষোভ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাসাইল বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ঘোষিত অবৈধ কর্মসূচির বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন। মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং অফিস-আদালত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো যেন স্বাভাবিকভাবে সব কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটিই তাঁদের প্রত্যাশা। শান্তিপূর্ণভাবেই তাঁরা মিছিল শেষ করেছেন বলেও জানান তিনি।

মিছিলে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাআলম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খান ও সদস্যসচিব আজিজুল ইসলাম বিজয়সহ দলীয় নেতাকর্মীরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ