ঢাকা | 29 July 2026

আধুনিক মৎস্য ও প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- সুলতান সালাউদ্দিন টুকু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jul 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অগ্রগতিতে প্রান্তিক খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন খামারি শুধু নিজের পরিবারের অর্থনৈতিক উন্নয়নই করেন না, তিনি দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই সরকার সবসময় খামারিবান্ধব নীতি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, দেশপ্রেমকে বুকে ধারণ করেই আমরা কাজ করে যাচ্ছি। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও টেকসই করে গড়ে তুলতে সরকারের সব প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রান্তিক পর্যায়ের খামারিদের সক্ষমতা বাড়ানো, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধি করাই আমাদের অন্যতম লক্ষ্য।

সোমবার (২৭ জুলাই) বিকেলে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় একে ইউনাইটেড হ্যাচারি অ্যান্ড ফিশারি এবং সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে উৎপাদন, বীজ সংরক্ষণ, মাছের পোনা উৎপাদন, প্রযুক্তি ব্যবহার ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি খামারের উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানসম্মত মৎস্য বীজ উৎপাদনে গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করা এবং মৎস্য উৎপাদনে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রান্তিক খামারিদের পাশে থেকে তাদের সক্ষমতা বৃদ্ধি করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্প্রতি ভারি বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় পটিয়ায় উপজেলার অনেক মৎস্য চাষি ও খামারিদের ক্ষয়ক্ষতি হয়েছে। কি পরিমান ক্ষতি হয়েছে সেটা সরেজমিনে দেখতে আমি পরিদর্শনে এসেছি। এখান থেকে গিয়ে আমি এ ব্যাপারে যথাযথ ভাবে প্রদক্ষেপ নিব যাতে মৎস্য চাষি ও খামারিদের কিভাবে দ্রুত সহায়তা করা যায়। যাতে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. : আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ, সিনিয়ন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক,পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান জুয়েল, সহ-সভাপতি আনোয়ার হোসেন মিয়া, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ