ঢাকা | 19 September 2026

এন্ড্রয়েড ফোন ছাড়লেই ফলাফল ভালো হবে --- মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 19, 2026 ইং
ছবির ক্যাপশন: মধুপুরে কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। ছবির ক্যাপশন: মধুপুরে কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
ad728
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার বলেছেন, ফ্যাসিস্ট সরকারের জঞ্জাল সরিয়ে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির চেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার গুণগতমান ফিরিয়ে এনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এই চেষ্টা সফল হবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায়। শিক্ষার্থীরা যদি তাদের স্বপ্ন পূরণ করে লক্ষে পৌঁছতে চায় তাহলে পড়ালেখায় মনোযোগি হতে হবে। অপরদিকে ভালো ফলাফলের জন্য এন্ড্রয়েড ফোন ছাড়তে হবে। এন্ড্রয়েড ফোন সকল স্তরের মানুষদের মাঝেই কমবেশি প্রভাব ফেলছে। অনেকের সংসারেও অশান্তি নেমে আসছে। তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মধুপুরের আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন মধুপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলাল হোসেন।

অনুষ্ঠানে ৩৯জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করা হয়।

সভাপতিত্ব করেন আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. চান মাহমুদ ও তোফাজ্জল হোসেন তোতা প্রমূখ।





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ