ঢাকা | 07 May 2026

গাজীপুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে পল্লী মঙ্গল কর্মসূচী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :May 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
গাজীপুরের সফিপুরে  পল্লী মঙ্গল কর্মসূচী  পিএমকে  এর  উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়। বুধবার ৬মে সফিপুর  শাখা অফিস প্রাঙ্গণে   দিন ব্যাপী চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম যৌন, শিশু, সার্জারি  ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী প্রায়  ৫ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। 

এসময়  ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন চক্ষু ও গাইনি ও ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারগণ। 

ডাঃ মোস্তাফিজুর রহমান,ডাঃ হাসান আল বান্না,ডাঃ সুরাইয়া বিনতে ইসলাম, ডাঃ নয়ন সরকার,ডঃ: আসাদুল ইসলাম, ডাঃ  তাসনুভা,ডাঃ  ইলিয়াস হোসেন,ডাঃ উজ্জল মিত্র,ডাঃ মহিউদ্দিন, ডাঃ ফজলে রাব্বি, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র  এ সময় উপস্থিত ছিলেন , সহকারী প্রোগ্রাম ম্যানেজার জনাবা,নাসরিন  আখতার  অত্র শাখার শাখা ব্যবস্থাপক লিমা খানম, ও হিসাব রক্ষক মোঃ আজম ।সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আক্তার  বলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় নয়ার হাট  জোনে সফিপুর এরিয়া সফিপুর  শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, বিনামূল্যে ঔষধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং  চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকের  ম্যানেজার  লিমা খানম  বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে। 

হিসাব রক্ষক আজম  বলেন, আমাদের শাখার সকল গ্রাহকদের  এবং এলাকার  মা ও শিশু, সকল বয়সের অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই । 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ