ঢাকা | 18 September 2026

গোপালপুরে মাদকবিরোধী র‍্যালি ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে  টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নে কমিউনিটি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি, সমাবেশ ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব এস. এম. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ জনাব রুহুল আমিন। সভায় বক্তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকমুক্ত, অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয়।

র‍্যালি ও সভায় আলমনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ