ছবির ক্যাপশন:
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত মানবিক সহায়তার আওতায় টাঙ্গাইলের গোপালপুরে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, ঢেউটিন এবং শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল মোর্শেদ।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলাম। উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি মো. খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক মো চান মিয়া,সহ
গোপালপুর পৌরসভা ও উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের মাঝে সরকারি বরাদ্দের এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।