ঢাকা | 21 April 2026

গৌরীপুরে জমির জেএলনং অনলাইনের ভুল-প্রতিবাদে বিক্ষোভ ॥ সরকারের ভুলে গ্রামবাসী কান্দে!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
‘সরকারের দপ্তরের জেএলনং ভুলে, জমি ক্রয়-বিক্রয়ে এলাকাবাসী কান্দে।’ এ ভুলের কারণে জমি হস্তান্তর বন্ধ থাকায় কারও বাবা-মার চিকিৎসা, সন্তানকে বিদেশে পাঠানো, সন্তানের বিয়েসহ নানা সমস্যার পড়েছে ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের  কড়মরিয়া গ্রামবাসী। এ গ্রামের জেএলনং (জমির মৌজার পরিচিত নং) ৬৭। ভুলক্রমে অনলাইনে হয়েছে ৬৯। 

এ ভুল সংশোধনের দাবিতে সোমবার (২০ এপ্রিল/২৬) উপজেলার কড়মরিয়া গ্রামের সর্বস্তরের জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ গ্রামের সুরুজের নেছা (৭০) জানান, তিনি ৩০শতাংশ জমি বিক্রি করেছেন। তিন-চার বার ভূমি অফিসে গিয়েছেন। তার দু’সন্তানকে লেখাপড়া করাবেন। কিন্তু জমি বিক্রি করতে না পারায় তিনি সমস্যায় পড়েছেন। একই গ্রামের আব্দুল হান্নান জানান, ভুল করেছে সরকারি দপ্তর, তার খেসারত দিচ্ছি আমরা গ্রামবাসী। নিজে কিনেছি দলিল করতে পারছি না, বিক্রি করেছি সেটাও দলিল করে দিতে পারছি না। আমি মারা গেলে, যে দ্বন্ধ সৃষ্টি হবে, তা তো আমার সন্তানদের পোহাতে হবে।

কড়মড়িয়া গ্রামের বাসিন্দা মো. শেখ সাদী বলেন, আমাদের মাওহা ইউনিয়নের কড়মরিয়া গ্রামের জমির সঠিক জে এল নং ৬৭। কিন্ত অনলাইনে ভুলবশত ৬৯ হয়ে গেছে। এই ৬৭/৬৯ এর গ্যাড়াকলে পড়ে গত দুই বছর ধরে গ্রামের জমির দলিল রেজিস্ট্রি করা যাচ্ছে না। জমি কেনা-বেচা বন্ধ। নামজারি ও খাজনা দেয়া যাচ্ছে না। বিষয়টি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও এখনো সংশোধন করা হয় নি।

গ্রামের আরেক বাসিন্দা মো. রাসেল মিয়া বলেন, মায়ের চিকিৎসার জন্য দশ শতক জমি বিক্রি করেছি ৭ লাখ টাকায়। কিন্ত জেএলনং ভুলের কারণে জমি রেজিস্ট্রি করে দিতে পারছি না। ফলে ক্রেতার কাছ থেকে টাকাও পাচ্ছি না। এখন মায়ের চিকিৎসা নিয়ে শঙ্কায় আছি। জয়নাল আবেদীন বলেন, আমি জমি ক্রয় করে কাচারিতে রেজিস্ট্রি করতে গেছিলাম। কিন্ত এ ভুলের কারণে রেজিস্ট্রি করতে পারি নাই। নায়েব সাহেবরে বললাম বললো এটা সংশোধন করবে। কিন্ত বিগত দুই বছরে এটা সংশোধন হয় নি। এর ফলে দুই বছর ধরে গ্রামের জমির কেনাবেচা বন্ধ। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, কড়মরিয়া গ্রামের জমির জে এল নং ভুলের বিষয়টি এই প্রথম শোনলাম। আমার কাছে সংশোধনের কোন আবেদন আসে নি। এখন যেহেতু জেনেছি সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ