টাঙ্গাইলের ঘাটাইলে সারা দেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসন আয়োজিত জিবিজি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বেলুন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুকুল একাডেমি, জিবিজি সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত ও দেশাত্মবোধক প্রদর্শন করে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল রহমান। ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোখছেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, ভেটেরিনারি সার্জন জাফরুল হাসান রিপন, বিআরডিবি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী দলের সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।