মিরপুর জাতীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট ইভেন্টের কারাতে ও জুডো প্রতিযোগিতা। দেশের ১০টি অঞ্চল থেকে আসা ৮০ জন প্রতিযোগী ৮টি স্বর্ণপদকের জন্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।
প্রতিযোগিতা শেষে কারাতে বিভাগে ৪ জন এবং জুডো বিভাগে ৪ জন স্বর্ণপদক অর্জন করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন।
কারাতে বিভাগে মেয়েদের দুটি স্বর্ণপদকই অর্জন করে ঢাকা অঞ্চল। ছেলেদের -৪৫ কেজি বিভাগে স্বর্ণপদক জিতে নেয় ফরিদপুর অঞ্চল, আর +৪৫ কেজি বিভাগে স্বর্ণপদক অর্জন করে সিলেট অঞ্চল।
নতুন কুড়ি স্পোর্টস কর্তৃক আয়োজিত কারাতে চ্যাম্পিয়নশিপে ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে
মেয়েদের দুটি স্বর্ণপদকের একটি অর্জন করেছেন মধুপুরের আদিবাসী কন্যা নাম্বিয়া লুইজি নকরেক। সে মধুপুর জয়নাগাছা গ্রামের মিন্টু দিব্রা ও সুকলা নকরেক এর ছোট মেয়ে।৪৫কেজি বালিকা ক্যাটাগরিতে স্বর্ন পদক পাওয়া নাম্বিয়া লুইজি নকরেক Bangladesh Shito-Ryu Karate-Do Academy, Tangail এর অন্যতম সদস্য । তার অসাধারণ সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন।
নাম্বিয়া লুইজি নকরেক টাংগাইল পুলিশ লাইন স্কুলের ১০ শ্রেনীর ছাত্রী । তার মা সুকলা নকরেক টাংগাইল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরী করেন।
মধুপুরবাসী গ্রুপের পক্ষ থেকে আদিবাসী কন্যা নাম্বিয়া লুইজি নকরেক অভিনন্দন। তার কঠোর পরিশ্রম,আত্মবিশ্বাস ও অধ্যবসায় তাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশাই রাখি।