ঢাকা | 10 September 2026

টাঙ্গাইলকে দৃষ্টিনন্দন করার প্রকল্প নেওয়া হবে--- জেলা পরিষদ প্রশাসক ওবায়দুল হক নাসির

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 10, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইল সদর ডাকবাংলো নির্মাণ কাজের ভিস্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হচ্ছে । ছবির ক্যাপশন: টাঙ্গাইল সদর ডাকবাংলো নির্মাণ কাজের ভিস্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হচ্ছে ।
ad728
তনয় বিশ্বাস
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এড. এসএম ওবায়দুল হক নাসির বলেছেন, 'শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি প্রত্যেকটা বাইপাসকে দৃষ্টিনন্দন করার জন্য আমি প্রকল্প গ্রহন করবো। সেই প্রকল্প সকলের সহযোগিতায় বাস্তবায়ন করবেন।

গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলে জেলা পরিষদের অর্থায়নে শহরের থানাপাড়া এলাকায় ডাকবাংলো'র ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন ।

এছাড়া তিনি আরও বলেন, এখানে আগে ডাকবাংলো ছিলো। স্থানটি পরিত্যক্ত থাকায় এটি মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। অপর দিকে বাইরে থেকে টাঙ্গাইলে কোন অতিথি আসলে তাদের থাকার জন্য ভালো কোন জায়গা ছিলো না ।

এছাড়া এসময় তিনি আরও বলেন, আগামী দিনে টাঙ্গাইলের রাজনীতি হবে ঐক্যবদ্ধ। আমাদের দরকার টাঙ্গাইলের উন্নয়ন৷ তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দিবো৷ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশের জন্য যেসকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করা দরকার সবই করবো৷ এছাড়া টাঙ্গাইলের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা চান এড. এসএম ওবায়দুল হক নাসির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার স্বপ্না। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক শাহীন,শহর বিএনপির সিনিয়র সভাপতি শাহীন আকন্দ, জেলা মহিলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মমতাজ করিম, বিএনপি নেতা সাদেকুল আলম খোকা ও কাজী শরিফুল রহমান লিটন  প্রমুখ৷ এছাড়া এসময় জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

টাঙ্গাইল জেলা পরিষদ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলে রাজনৈতিক ও সরকারিসহ আগত বিভিন্ন অতিথিদের থাকার জন্য ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৬ তলা এ ভবনের ভিত্তি প্রস্থর করা হয়।

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ