ঢাকা | 05 April 2026

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরে ডুবে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে মোছা. নিসা খাতুন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়— ৪ জন একসঙ্গে মাদরাসার পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ২ জনকে মৃত এবং অপর ২ জনকে জীবিত উদ্ধার করে। পরে উদ্ধার করা ২ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ৪ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং অপর ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে ২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ