ঢাকা | 14 April 2026

টাঙ্গাইলের মধুপুরে জ্বালানী মজুদ করায় ব্যবসায়ির কারাদন্ড

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Apr 14, 2026 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারোবাজারে রায়হান স্টোর থেকে উদ্ধার করা জ¦ালানী তেল ও কারাদন্ডপ্রাপ্ত ব্যবসায়ি আবু রায়হান। ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারোবাজারে রায়হান স্টোর থেকে উদ্ধার করা জ¦ালানী তেল ও কারাদন্ডপ্রাপ্ত ব্যবসায়ি আবু রায়হান।
ad728
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারোবাজার এলাকায় জ¦ালানী তেল মজুদ করার অপরাধে এক ব্যবসায়িকে১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৩ এপ্রিল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীনের ভ্রাম্যমান আদালত এই কারাদন্ডাদেশ দেন।

ব্যবসায়ির নাম আবু রায়হান। তিনি গারোবাজার এলাকার রায়হান স্টোরের মালিক।অভিযানকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা ২১৫লিটার জ¦ালানী তেল জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় পেট্রোল পাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুরের সহকারি কমিশনার ভূমি নঈম উদ্দীন বলেন, লাইসেন্সবিহীন এবং অবৈধভাবে মজুদ, অধিক মূল্যে জ্বালানি বিক্রয়ের অপরাধে দোকানের মালিক আবু রায়হানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 






কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ