ঢাকা | 11 August 2026

টাঙ্গাইলে ছয়টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি ॥ জিপিএ ৫ পেয়েছে ২১৭৩ জন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ১২টি উপজেলা থেকে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে ২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। ৪৯৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫০টি মাদরাসা থেকে ৪৬ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ২৭ হাজার ৪৭৬জন। তম্মধ্যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করেননি। টাঙ্গাইলে গড় পাশের হার শতকরা ৫৯.০৬ ভাগ। 

টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ কেরনি সেই প্রতিষ্ঠানগুলো হলো ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও বিএম দাখিলমাদরাসা, নাগরপুর উপজেলার সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও আগদিঘুলিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, মির্জাপুরের তরফপুর বহুমুখী দাখিল মাদরাসা ও ঘাটাইলের মনতলা ইসলামিয়া দাখিল মাদরাসা।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ৯৯৫জন জিপিএ ৫সহ ২১ হাজার ৫০৮ জন পাশ করেছেন। পাশের হার শতকরা ৬১.৩৮ ভাগ। এসএসসি ভোকেশনাল থেকে চার হাজার ৬৮৫জন অংশ নিয়ে ৮১ জন জিপিএ ৫ সহ ২ হাজার ৪২৮জন পাশ করেছে। তাদের পাশের হার শতকরা ৫১.৮২ ভাগ। দাখিল পরীক্ষায় ছয় হাজার ৬৬৬জন শিক্ষার্থী অংশ নিয়ে একশ জন জিপিএ ৫সহ তিন হাজার ৫২২জন পাশ করেছেন। তাদের পাশের হার শতকরা ৫২.৮৩ ভাগ। দাখিল ভোকেশনালে ৬৩জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮জন পাশ করেছেন। তাদের মধ্যে কেউ জিপিএ ৫ পাননি। তাদের পাশের হার শতকরা ২৮.৫৭ভাগ।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: লায়লা আঞ্জুমান বানু বলেন, এবারে এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষার ফলাফল মোটামুটি ভালই হয়েছে। তবে ছয়টি প্রতিষ্ঠানের কেউ পাশ না করাটা দু:খজনক। ওই প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের ছাত্রদের পড়ালেখার প্রতি আরও যত্নশীল হতে হবে। যাতে করে শিক্ষার্থী মনোযোগি হয়ে ভালোভাবে লেখাপড়া করে আগামীতে সুন্দর ফলাফল করতে পারে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ