ছবির ক্যাপশন:
আটক মোঃ শাহিনুর খান ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামের মৃত জলিল খানের ছেলে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে শাহিনুর খান ও ফারুক নামে আরও এক ব্যক্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবনের সামনে থাকা একটি টিউবওয়েল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া করে শাহিনুর খানকে হাতেনাতে আটক করেন। এ সময় ফারুক পালিয়ে যায়।
পরে খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনুর খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।